, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে বাড়ীর জায়গা নিয়ে সন্ত্রাসী হামলা ॥ বাড়ী ঘর ভাংচুর ॥ আহত ৪

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৫:৫২ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের আলাউদ্দিন ভূইয়াঁ বাড়ীর মফিজুর রহমানের সাথে একই গ্রামের জামাল হোসেনের পরিবারের লোকদের সাথে বাড়ীর জমি নিয়ে বিরোধের জেরে রবিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী বাহিনীর ধারালো অ¯্রশস্্র দিয়ে কুপিয়ে পিটিয়ে ৪ জনকে আহত করেছে। আতরা হলেন, একই বাড়ীর মফিজুর রহমান (৫০), কহিনুর বেগম (৪৫), ফিরোজা বেগম (৭০) রাব্বি (১৪) আতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদ্রা গ্রামের আলাউদ্দিন ভূইয়াঁ বাড়ীর জামাল হোসেন, কামাল হোসেন, মমিন, মুসলিমদের সাথে বাড়ীর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তার জের ধরে রবিবার রাতে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায় এবং বাড়ী ঘর ভাংচুর করে। সন্ত্রাসীরা তাদের ঘরে থাকা এক লাখ টাকা ও স্বর্ণের গহনা লুটে নিয়ে যায়। এ ঘটনায় মফিজুর রহমানের স্ত্রী কবিনুর বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET