, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে শাকতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত




নাঙ্গলকোটে শাকতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২৫, ২২:১৮ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট শাকতলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার সকালে স্কুল অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। শাকতলী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।প্রধান বক্তার বক্তব্য রাখেন শাকতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শোয়েব খন্দকার।শাকতলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মেজবা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনাম ভূইয়া,আদ্রা উওর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাফ হোসেন গোলাপ, অডিটর গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য নাছির উদ্দীন ভূঁইয়া,আদ্রা উওর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার, সহ সভাপতি আসাদুজ্জামান বাহার,উপজেলা যুবনেতা জাহিদুল ইসলাম তুরান,যুবনেতা মাঈন উদ্দিন, উপজেলা ছাত্রনেতা সজিব আহমেদ প্রমুখ

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়া বলেন,এই শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ শাকতলী উচ্চ বিদ্যালয়কে অদূর ভবিষ্যতে কলেজে রূপান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET