, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলা ॥ আহত ৭

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৫:৪২ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের মিয়াজী বাড়ীতে সাবেক মেম্বার রবিউল হোসেনের সাথে মাস্টার হাবিবুর রহমান সোহাগের সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জেরে রবিরার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিবুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর ধারালো অ¯্রশস্্র দিয়ে কুপিয়ে পিটিয়ে ৭ জনকে আহত করে। আতরা হলেন, একই গ্রামের বদিউল আলম (৫০), শাহপরান (৩০), আব্দুল আজিজ (২৫), রবিউল হোসেন মেম্বার (৬০), কামাল হোসেন (৪৫), ফারুক হোসেন (২০), নুরুল ইসলাম (৫৮)। আতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, হেসাখাল মিয়াজী বাড়ীর রবিউল হোসেনের মেম্বারের ছেলে শাহপরান রবিবার রাতে ইউপি ভবন সংলগ্ন তার মালিকানাধীন ছাগলের খামারে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাস্টার হাবিবুর রহমান, আবুল বাশার, তার ছেলে তোফায়েল, রিপন ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে তার উপর হামলা করে। শাহপরানকে বাঁচাতে গেলে অন্যদের উপর ও হামলা করে আহত করে সন্ত্রাসীরা। এসময় হামলা কারীরা তার খামার ও আহতদের কাছ থেকে মোট ২ লাখ ১৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET