৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের ইফতার মাহফিল 




নাঙ্গলকোটের বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের ইফতার মাহফিল 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২৬, ০০:২৪ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘের আয়োজনে ইফতার মাহফিল শুক্রবার ভোলাইন বাজার আলিম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘ সভাপতি জয়নাল আবেদীন দুঃখু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এস এম আমিনুল হক মাওলা। প্রধান মেহমান ছিলেন স্বদেশ পল্লী ডেভেলপার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
ইফতার মাহফিল শুরুতে ২০২৬-২৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জয়নাল আবেদীন দুঃখু-কে সভাপতি, শাহ আলম ভূঁইয়া সোহাগ সিনিয়র সহসভাপতি, শাখাওয়াত আল হুসাইনী সাধারণ সম্পাদক ও রোকন উদ্দিন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৭৭  জনের কমিটি ঘোষণা করা হয়।
বৃহত্তর আদ্রা ইউনিয়ন জাগ্রত তরুণ সংঘ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাফেজ মাওলানা নূর আহম্মেদ, প্রবাসী হাফেজ জালাল আহমেদ, সমাজসেবক শামীম মিয়াজী, জাগ্রত তরুণ সংঘ সিনিয়র সহসভাপতি শাহ আলম ভূঁইয়া সোহাগ, সমাজসেবক মাওলানা সাইফুল ইসলাম, জাগ্রত তরুণ সংঘ সাংগঠনিক সম্পাদক মানজারুল ইসলাম শিহাব,  সহ সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, হাফেজ শামীম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক জাকির হোসেন, সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম বিএসসি প্রমুখ।
ইফতার মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নূর আহম্মেদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET