জামাল উদ্দিন স্বপন:- কুমিল্লার নাঙ্গলকোট পৌরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোতালেব হোসেনের হরিপুরের বাসার পশ্চিম পাশে বিল্ডিং সংলগ্ন স্থান থেকে জবর দখল করে মাটি কেটে গর্ত রেখেছে আলী সোয়াব। আলী সোয়াব পেশায় বাজারে চায়ের দোকান করে। সে বাজারের মিষ্টি দোকানদার মোহাম্মদ আলীর ভাই। এই বিষয়ে হাজী মোতালেব হোসেন প্রতিবাদ করলে তারা উত্তেজিত হইয়া গালাগালি করে। আলী সোয়াবের স্ত্রীসহ চিৎকার চেচামেচি করে শোরগোল করে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে হাজী মোতালেব স্থানীয় কাউন্সিলর এমরান হোসেন বাহারকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। হাজী মোতালেব জানান- ‘আমার জায়গাতে ওনারা মাটি কেটে গর্ত করছেন ও দখল করার চেষ্টা করছেন। আমি বারবার নিষেধ করা স্বত্বেও তারা নিষেধ মানছেন না,বরং নিষেধ উপেক্ষা করে আমাকে উল্টো গালাগালি করছেন।’









