, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাটোরের বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ




নাটোরের বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২০, ২২:০৫ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাটোরের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ‌্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের হিসাবে থাকা মোট ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ হয়েছে বলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন ছিল। এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করার নির্দেশ দেয়। ২০১৮ সালে মার্চে বিএনপি সরকারের আমলে দুলুর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET