, , ,

শিরোনামঃ-




নারিশায় বিক্ষোভ মিছিল 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২৩, ২৩:০১ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাকার দোহার উপজেলার নারিশার সর্বস্তরের তৌহিদী জনতা। রবিবার আসরের নামাজের পর নারিশা বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে শত শত ধর্মপ্রাণ মুসলিমরা সমাবেশে যোগ দেন।
এসময় উপস্থিত বক্তারা ইসরাইলী পণ্য বর্জন করতে সকলকে আহবান জানান। ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অন্যান্য মুসলিম দেশগুলোকে আহবান জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষ করে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারিশা বাজার মোড় থেকে শুরু হয়ে নারিশা গার্লস স্কুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাজার মোড়ে এসে শেষ হয়। বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল মুখরিত হয়ে উঠে। এসময় ফিলিস্তিনে হামলার জবাব চাওয়া হয় জাতিসংঘের কাছে। পরে ইসরাইলী হামলায় নিহত ফিলিস্তিনি মুসলিম ভাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET