কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণ প্রকল্প, বিএডিসি’র সেচ বিভাগের বাস্তবায়নে এবং নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর রিজিয়ন এর সহযোগিতায় বিরামপুরে বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা।
তিনি আরো বলেন, বর্তমান সমাজে নারীরা যাতে অবহেলিত না হয় সেজন্য হাঁস-মুরগী পালন সহ কৃষিক্ষেত্রে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের সাবলম্বী করে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Please follow and like us:









