সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র চার নেতা কর্মীকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশিদুল ইসলাম, নওগাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফারুক আহমেদ, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ও উপজেলা বিএনপির সভাপতি আফসার আলীর ছোট ভাই বিএনপি কর্মী আলেপ আলী শাহীন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন আসামিদের নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Please follow and like us:









