১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • নিখোঁজের ৩৮ দিন পরও ছাগলনাইয়ার মাদ্রাসা ছাত্র ইউনুছের খোঁজ মিলেনি




নিখোঁজের ৩৮ দিন পরও ছাগলনাইয়ার মাদ্রাসা ছাত্র ইউনুছের খোঁজ মিলেনি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২০, ২২:০৬ | 1183 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিখোঁজের ৩৮ দিন পরও ছাগলনাইয়ার মাদ্রাসা ছাত্র ইউনুছের (১৪) খোঁজ পাইনি পরিবার। মা বাবার অতি আদরের সন্তানটি কোথা কিভাবে আছে সে চিন্তা একটি রাতেও ঘুমাতে পারছেনা মা বিবি ফাতেমা ও বাবা মোঃ ইউছুফ। নিখোঁজ ইউনুছ ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের জয়নগর হাবিবুর রহমানের বাড়ীর হতদরিদ্র মোঃ ইউসুফের ছেলে। ৩৮ দিন পরও ছেলের সন্ধ্যান মিলেনি এমন মন্তব্য করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা। তিনি জানান, আমার ছেলে ইউনুছ ছাগলনাইয়া আলজামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসার কিতাব বিভাগের এয়াজদাহুম শ্রেনীর ছাত্র। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার মাসিক ছুটিতে সে বাড়ী আসে। ১৪ নভেম্বর সকাল ৯ টায় আমি ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসি। সেদিন দুপুরেও আমি ছেলেকে মাদ্রাসা মসজিদে দেখেছি। এশারের নামাজের পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় সে মাদ্রাসায় নেই। তাত্ক্ষণিক আমি নিজ বাড়ী, আত্মীয় স্বজন ও আশপাশে খবর নিয়ে জানতে পারি সে কোথাও নেই। দীর্ঘ সময় খোঁজ নিয়েও সন্তানের সন্ধ্যা না পয়ে আমি ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরী করি (জিডি নং-৭২২, তাং-১৮-১১-২০২০)। ছেলেকে মাদ্রাসায় রেখে আসার পর রাতে নিখোঁজ হওয়াতে বাবার সন্দেহ মাদ্রাসা শিক্ষকদের কেউ তাকে মারধর কিংবা হুমকি দেয়াতে সে পালিয়ে গেছে। নিখোঁজের ৩৮ দিন পরও মাদ্রাসা শিক্ষকরা ছেলের খবর নিতে ফোন কিংবা যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বাবা ইউসুফ।
অন্যদিকে ছাগলনাইয়া আলজামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসার ছাত্রাবাসের দায়িত্বে থাকা শিক্ষক মুফতি মনছুর আলম কাশেমী দৈনিক ফেনীকে জানায়, ইউনুছ গত দুই বছর এ মাদ্রাসায় অধ্যয়নরত। পড়ালিখায় সে অমনোযোগী। বেশ কয়েকবার তার বাবা তাকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর সে পালিয়ে গেছে। সর্বশেষ গত ১২ নভেম্বর সে মাসিক ছুটিতে বাড়ী যায়। ১৪ নভেম্বর তার বাবা অভিযোগ করে ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ। মূলত সেদিন তাকে আমরা মাদ্রাসা আঙ্গিনায় দেখিনি। তবে আমাদের ছাত্র নিখোঁজ হওয়াতে মাদ্রাসার সকল শিক্ষক ব্যথিত এবং আমরা খোঁজ নিচ্ছি। তিনি আরো জানান, করোনা ভাইরাস জনিত কারনে যখন মাদ্রাসা বন্ধ ছিলো তখন ইউনুছ কাঠ মেস্ত্রীর কাজে নিয়োজিত ছিলো। এখনও হয়তো পালিয়ে গিয়ে কোথায় কাজে লেগে গেছে।
নিখোঁজের ৩৮ দিন পরও ইউনুছের সন্ধ্যা মিলেনি
এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ দৈনিক ফেনীকে জানান, ইউনুছ শিশু নয় তার বয়স ১৪ বছর। আকারেও সে ৫ ফুট ১ ইঞ্চি। সে হারিয়ে যাওয়ার কারন দেখছিনা। হতে পারে পড়ালেখার চাপে অথবা শিক্ষক কর্তৃক মারধরের কারনে সে কোথাও পালিয়ে রয়েছে। তবে, ইউনুছের সন্ধান পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি মেজবাহ উদ্দিন।
ছেলের খোঁজ বের করতে যদি কাউকে টাকা দিতে হয় সে অর্থ নেই এমন মন্তব্য করতে গিয়ে বাবা ইউসুফ বলেন, আমি সামান্য লেপতোশকের কাজ করি। তিন ছেলের মাঝে বড় ছেলে মোঃ শাহীন আলম গত তিন মাস আগে ক্যান্সারে মারা যায়। এখন মেঝো ছেলেটাকে হারালাম। সে কি বেঁচে আছে কিনা তাও জানিনা। ছেলের সন্ধ্যান পেতে আমি পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
 
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET