, , ,

শিরোনামঃ-




নৌকার বিজয় হলে দিনাজপুর পৌরসভা হবে অত্যাধুনিক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ২৩:০৮ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ১৬ জানুয়ারী ২০২১ আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুর সদর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এর সমর্থণে শহরের খালপাড়ায় ৩নং ওয়ার্ড যুবলীগ শহর শাখা’র আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ।

তিনি বলেন, দিনাজপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হলে পৌরসভাকে অত্যাধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে। এর ফলে পৌরবাসী সকল ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তিনি বলেন, শুধুমাত্র পৌর এলাকা নয়, পুরো পৌর শহরসহ নিজ দপ্তরকেও অপরিস্কার রেখেছেন বর্তমান মেয়র। পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেন এর বেহাল অবস্থা করে রেখেছেন। তিনি পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেন উন্নয়নে যথেষ্ট ভুমিকার কথা উল্লেখ করে বলেন, তিনি নৌকা মার্কা নিয়ে পৌর মেয়র নির্বাচিত হলে পৌর শহরকে একটি অত্যাধুনিক মডেল পৌরসভা হিসেবে উপস্থাপন করবেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।

তিনি বলেন, দিনাজপুর শহরের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, একমাত্র কর্মঠ ও যোগ্য এমপি’র জন্যই এই সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এর প্রশংসা করে বলেন, তিনি শহর এলাকায় ব্যাপক উন্নয়নে যে অবদান রেখেছেন তা কোন দিনও কোন এমপি’র পক্ষে করা সম্ভব নয়। তারই জন্য আজ দিনাজপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নের ছোয়া লেগেছে।

৩ নং ওয়ার্ড যুবলীগ শহর শাখা’র সভাপতি দিলশাদ সাকিব জন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ এর সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল পারভেজ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশ, ক্রীড়া সম্পাদক মো. মাসুদ হাসান, প্রস্তাবিত জেলা কমিটির আজাদ হোসেন সুনাল, ৩ নং ওয়ার্ড সভানেত্রী শাহনাজ বেগম শিউলি, ৩ নং ওয়ার্ড যুবলীগ শহর শাখা’র সাধারণ সম্পাদক সুব্রত বকশী টুন্দ্রু প্রমুখ।
এছাড়া নির্বাচনী সভায় আওয়ামী যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET