২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পরিচ্ছন্ন সিরাজগঞ্জ গড়তে হাজী আব্দুস সাত্তারের ব্যতিক্রমী উদ্যোগ




পরিচ্ছন্ন সিরাজগঞ্জ গড়তে হাজী আব্দুস সাত্তারের ব্যতিক্রমী উদ্যোগ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৬, ১৯:৪৪ | 713 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমধর্মী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ প্রকল্প চালু করেছেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহরের ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাট জামে মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ পৌর শহরের গরিব, অসহায় ও দুস্থ মানুষদের সম্পৃক্ত করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, কেউ যদি রাস্তাঘাট থেকে ময়লা-আবর্জনা, পলিথিন, গাছের পাতা ও অন্যান্য বর্জ্য এক ব্যাগ ভর্তি করে জমা দেন, তাহলে তাকে ১০০ টাকা করে প্রদান করা হচ্ছে। পাঁচটি ব্যাগ জমা দিলে দেওয়া হচ্ছে ৫০০ টাকা। এতে একদিকে যেমন অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে শহরের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে।

আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাকের কাছে ব্যাগভর্তি ময়লা জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সংগৃহীত বর্জ্য তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। কাটাওয়াপাড়ার মাসুদ জানান, আগে প্রতি সপ্তাহে আর্থিক সহায়তা নিতেন, এখন তিনি পরিশ্রমের মাধ্যমে আয় করছেন। তিনি আট বস্তা ময়লা জমা দিয়ে ৮০০ টাকা পেয়েছেন। একইভাবে মতি সাহেবের ঘাট এলাকার সুন্দরী বেগম তিন বস্তা পলিথিন ও আবর্জনা জমা দিয়ে ৩০০ টাকা পেয়েছেন।

হাজী আব্দুস সাত্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের সহায়তা করে আসছি। এখন সেই সহায়তাকে শ্রমের মর্যাদায় রূপ দিয়েছি। এতে দুইটি কাজ হচ্ছে গরিব মানুষ উপার্জনের সুযোগ পাচ্ছে এবং শহর পরিষ্কার থাকছে। তিনি সবাইকে শহর পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শহর পরিষ্কার রাখতে প্রতিদিন সকালেই পাঁচটি ভ্যানযোগে বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সিরাজগঞ্জ শহরের পরিচ্ছন্নতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং নাগরিকদেরও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET