‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ টাউনহলে এক আলাচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, পলাশবাড়ী ফায়ার স্টেশন ইনচার্জ মশিউর রহমান, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাংবাদিক মাসুদার রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পূর্ব স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ফাইটারগণ ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে সচেতনামূলক উন্মুক্ত মহড়া প্রদর্শন করা হয়।









