, , ,

শিরোনামঃ-




পলাশে ভোটার তালিকা হাল নাগাদ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১২ ২০২২, ১৬:৩৮ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ভোটার তালিকা হাল নাগাদ করণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: জোবাইদা খাতুন, স্থানীয় কাউন্সিলর জুলহাস মিয়া ও মহিলা কাউন্সিলর শাহানা পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঘোড়াশাল পৌরসভায় প্রায় দশ দিনের মতো এই কার্যক্রম চলমান থাকবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।এছাড়া পৌর এলাকার প্রায় সাড়ে ৪ হাজার ভোটার হাল নাগাদ হবে বলেও জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET