২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • পাইকগাছায় প্রেমে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা




পাইকগাছায় প্রেমে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীর বিষপানে আত্নহত্যা

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ১০:০৪ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাইকগাছায় প্রেমে ব্যর্থ হয়ে বৃষ্টি নামে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভিলেজ পাইকগাছার ফারুক সরদারের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃতু মামলা হয়েছে।
নিহতের পারিবারের অভিযোগ, স্থানীয় প্রিন্স নামে এক যুবকের সাথে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রিন্স অবঃ পুলিশ সদস্য মাজেদ সানার ছেলে।
বৃষ্টির পিতা ফারুক সরদার জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে তার মেয়ে ঘরের বাইরে আসার জন্য দরজার তালা খুলে দিতে বললে তিনি তালা খুলে দেন। এরপর সে বাইরে থেকে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে সে কান্না-কাটি শুরু করে বিষপানের কথা জানায়।
দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। খুলনায় নেয়ার পথিমধ্যে ডুমুরিয়া পৌছালে রাত সাড়ে ৪টার দিকে বৃষ্টির মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রিন্স একজন বখাটে ছেলে। এর আগেও সে অনুরুপ দু’তিনটি অপকর্ম করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET