, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে ঘোপালে হুইল চেয়ার বিতরণ




পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে ঘোপালে হুইল চেয়ার বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২৫, ২৩:১৪ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর সরকারি নিবন্ধনকৃত সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে দরিদ্র অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। গতকাল বুধবার (৩ ডিসেম্বর ) বিকেলে ছাগলনাইয়ার ঘোপালে পায়রার নিজস্ব কার্যালয় আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাইদ মোহাম্মদ সায়েম। হুইল চেয়ারের অনুদান প্রদান করেন, প্রবাসী বাংলাদেশি রুবেল আহাম্মদ। অনুষ্ঠানে অন্যন্যদের উপস্থিত ছিলেন, পায়রা ইয়ুথ সোসাইটি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, লাঙ্গলমোড়ার সামাজিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক শিক্ষা ও ট্রেনিং রাকিবুল হাসান রিকু, পরিচালক অর্থ জিয়াউল হক মিলন, সম্মানিত সদস্য আরিফুর ইসলাম সাজু, সদস্য তুহিন ও জাহিদুল আলম। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া বলেন, মানবিক এ সংগঠনটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET