, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পিএসসি ও জেএসসি পরীক্ষায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য




পিএসসি ও জেএসসি পরীক্ষায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ১৮:৪৮ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  গতবারের ন্যায় এবারও কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শিক্ষার্থীরা। পুলিশ সুপার এর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত এই স্কুলে পিইসি ও জেএসসি পরীক্ষায় এবার পাসের হার শতভাগ।

এই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেন ২০২ জন পরীক্ষার্থী এবং পিইসি পরীক্ষা দেন ১১২ জন শিক্ষার্থী। এর মধ্যে সবাই পাস করেছেন। জেএসসি তে জিপিএ-৫ পেয়েছেন ৭১জন শিক্ষার্থী এবং পিইসি তে ১১২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন শিক্ষার্থী।

পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত পিপিএম (বার) শিক্ষার্থীদের এই ফলের জন্য সব শিক্ষার্থীর ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন এবং শিক্ষকসহ সব কর্মকর্তা, পর্ষদ সদস্য এবং সর্বস্তরের কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন ও সহকারী প্রধান মোঃ শাহজালাল উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের মধ্যে এ ফলাফল ঘোষণা করেন।
অধ্যক্ষ নাজমুল আরেফিন বলেন, এই বিদ্যালয়ে ডিজিটাইজেশন এর মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি চলমান রয়েছে। পুরো বিদ্যালয় ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET