, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হওয়ায় মনজুরুর রহমানকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ফুলেল শুভেচ্ছা প্রদান




পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হওয়ায় মনজুরুর রহমানকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ফুলেল শুভেচ্ছা প্রদান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২৩, ২২:২০ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির কৃতি সন্তান, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে সোমবার বিকেলে সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইনের নেতৃত্বে তাকে কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, শাহজালাল ইসলামি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট আশফাকুল হক মিঠু এফসিএ, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ জুন ১৩৮৮তম সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টিপ্লান্টার ছিলেন। একই বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করা মনজুরুর রহমান বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। তিনি ব্যাংক, ইন্স্যুরেন্স ও রপ্তানীমুখী চ শিল্পে ৫৪ বছরেরও বেশী সময় নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে রেমাটি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি লাফার্জ হোলাসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানীজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET