৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২০, ১৬:৫১ | 947 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ. নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি
ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী. জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়. দোয়া পরিচালনা করেন আব্দুল হাফিজ আবদার. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমী, সহ তথ্য এবং গবেষণা সম্পাদক রাজিব খান, ধর্ম সম্পাদক আব্দুল হাফিজ আবদার, কার্যকরী সদস্য শাহনেওয়াজ কোরেশী, জ্যামাইকা ডিস্ট্রিক্ট ১৪ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ শেবুল সহ আওয়ামী পরিবারের বিভিন্ন রাজনৈতিক এবং গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন. কেক কাটার পর রাতে খাবার পরিবেশ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET