, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রাথ‌মিক শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুর রাজ্জাকে সম্মাননা ক্রেস্ট প্রদান




প্রাথ‌মিক শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুর রাজ্জাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১৬:১৩ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাথ‌মিক শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ সিরাজগঞ্জ সদর উপজেলার এস.এম.সির শ্রেষ্ঠ সভাপতি এস. এম.আব্দুর রাজ্জাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।

সোমবার ১ জানুয়ারী সকাল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে বই বিতার‌ণ উৎস অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রেজওয়ানুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার সকল প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET