ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী মান্দারপুর ফকিরের খিলের মজুমদার বাড়ির মৃত কাসেম মজুমদারের সর্বস্ব পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান।
৩০ মে (মঙ্গলবার) বিকেলে মিজানুর রহমান মান্দারপুরের ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে সান্ত্বনা দেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গ্রামীণ জনপদে অসহায় মানুষের জন্য নিরলস কাজ করার কথা উল্লেখ করে বলেন মানুষের কল্যানই হলো রাজনীতি। মিজানুর রহমান ব্যাক্তিগত তহবিল থেকে মৃত কাসেম মজুমদারের কনিষ্ঠ সন্তান আবু সাইদ মজুমদারের হাতে ১০ বান্ডিল টিন ও ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারকে ভবিষ্যতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মজুমদার এবং আরো উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুরুল আমিন এবং পোর্টল্যান্ড গ্রুপের ডিরেক্টর জনাব রবিউল হোসেন বাবু ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন দরবারপুর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য রিপন এবং যুবলীগ নেতা নুরু এবং রৌশন সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২৬:মে শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার মান্দারপুর গ্রামের (ফকিরের খিল)মজুমদার বাড়ির মৃত কাশেম মজুমদারের বসত ঘরে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ।







