৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ঝড়–শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।




ফুলবাড়ীতে ঝড়–শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২৬, ২১:১৭ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ জিআর বরাদ্দের টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ বান্ডিল টিন ও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে একই ইউনিয়নের ৩ হাজার ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৯০ টন চাল বিতরণ করা হয়।
টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবীউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবুল হাসান এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ বরাদ্দ দেওয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET