, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফুলবাড়ীতে ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের,গুরুতর আহত বাবা




ফুলবাড়ীতে ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের,গুরুতর আহত বাবা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০২৬, ২১:০৯ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে গোলাপ হোসেন (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মকলেছার রহমান (৬৫) আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি গোলাপ হোসেন (৩৮) ওই ভাটপাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আহত মোখলেছার রহমানের (৬২) চিকিৎসাধীন রয়েছে।
বেতদিঘী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সকালে মোখলেছার রহমান ও তাঁর বড় ছেলে গোলাপ হোসেন ধানের বীজ রোপন শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তাঁরা দুজনই গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যান। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বিষয়টি তাঁদের পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত মোখলেছার রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ বলেন এ ঘটনায় নিহত গোলাপ হোসেনের চাচা ফয়জুল ইসলাম ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET