, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে ভূমি মেলার উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৫ ২০২৫, ২০:২৪ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেদিনাজপুরের ফুলবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ রোকুনুজ্জামান নয়ন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মেহেদী হাসান,ফুলবাড়ী পৌর ভূমি অফিস এর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ সাতটি ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ । শেষে ভূমি সংক্রান্ত বিষয়ে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীদের সমন্বয়ে কুইজ প্রতিযোগীতায় অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয় ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET