, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি ফিজার




ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি ফিজার

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২১, ১৭:২১ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের নির্মানাধিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার অশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। পরিদর্শন কালে তিনি ভূমিহীন ও গৃহহীনদের বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন,সরকার উদ্যোগ নিয়েছেন কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও তিনি কোভিড-১৯ এর তৃতীয় পর্যায় মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন এবং মাস্ক ব্যবহারের নির্দেশনা প্রদান করেন। এর পর তিনি একে একে উপজেলার সবগুলো আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন এমপি. মোস্তাফিজুর রহমান ফিজার। পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামসহ ইউপি চেয়ারম্যানগণ,বিভিন্ন সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন,প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলায় মোট ৭৬৯টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপরে দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ঘর নির্মাণ কাজ এখন প্রায় শেষ প্রান্তে। ঘরের কাজ সম্পন্ন হলে,গৃহহীন পরিবারগুলোর মাঝে খুব শীঘ্রই ঘরগুলো হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET