, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে এমজিএসপির ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২১, ১৬:৪১ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী পৌরসভা ও মিউনিসিপ্যাল গর্ভমেন্স এন্ড প্রজেক্ট (এমজিএসপি) এর আয়োজনে ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় পৌর সভা কক্ষে নগর উন্নয়ন পরিকল্পনা কল্পে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদ আলম লিটন,এমজিএসপি’র ইকোনমিক এন্ড ফাইন্যান্স স্পেশালিষ্ট মোঃ তরিকুল ইসলাম, এমজিএসপির ফিল্ড লিডার এস এম মহিবুল্ল্যাহ, এমজিএসপির সিনিয়র আর্কিটেক হেলাল উদ্দিন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব কামরুজ্জামান,সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,শেখ সাব্বীর আলী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আব্দুল মোন্নাফ,স্বকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম।
ওয়ার্কশপ আলোচনায় রাস্তা, ড্রেন, পৌর মার্কেট, কসাইখানা, বর্জ্য নিষ্কাষন ব্যবস্থাপণা,সোস্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট সহ পৌরসভার সার্বিক উন্নয়ন কল্পে মোট ৪টি বিষয়ে অংশগ্রহণকারী ইউএলবি,টিএলসিসি,শহর সমন্বয় কমিটির সুচিন্তিত মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দিকনির্দেশনামূলক বক্তব্য ও তথ্যেও উপর গুরুত্ত্বারোপ করা হয়।
উল্লেখ্য ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের ৫১টি পৌরসভায় ৭হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার ইচ্ছে পোষন করায় ফুলবাড়ী পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী পৌরসভার সচিব মোঃ মাহবুবর রহমান,সার্বিক পরিচালনায় ছিলেন, পৌরসভার কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। এসময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET