, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ১৫:১১ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নানা কর্মসুচির মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্য্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা সমাজ সেবা অফিসার আখতারুজ্জামান,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা,উপজেলা প্রেসক্লাবের জৈষ্ঠ সাংবাদিক রজব আলী প্রমুখ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্য্যালয় ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ৩৫জন প্রশিক্ষণার্থী যুবদের মাঝে সনদ প্রদান ও ১শ টি গাছ বিতরণ করেন,অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। পরিশেষে তিনি,গরু মোটাতাজা করণ বিষয়ে ৭দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET