দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্য্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে,উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছিনা ভুইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান প্রমুখ। শেষে যুব সংগঠন নিবন্ধন সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
Please follow and like us:









