১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • তথ্য- প্রযুক্তি
  • ফেনীতে কর্মরত গাইনি চিকিৎসকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ




ফেনীতে কর্মরত গাইনি চিকিৎসকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৬ ২০২৬, ০০:৫৯ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ব্যক্তি ও ফেক আইডিতে ফেনীর প্রসূতি ও স্ত্রীরোগ (গাইনি) চিকিৎসকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, অপমানজনক ও হয়রানিমূলক বক্তব্য, কটূক্তি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ফেনী গাইনোকোলজিকাল সোসাইটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে ফেনী গাইনোকোলজিকাল সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ডাঃ হাসিনা আক্তার স্বপ্না ও সেক্রেটারি ডাঃ জাসরিন আক্তার মিলি স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে উল্লেখ্য করা হয়, ফেনী গাইনোকোলজিকাল সোসাইটির পক্ষ থেকে আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেনীর প্রসূতি ও স্ত্রীরোগ (গাইনি) চিকিৎসকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, অপমানজনক ও হয়রানিমূলক বক্তব্য, কটূক্তি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়। এমন অপপ্রচারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গাইনি চিকিৎসকরা মাতৃস্বাস্থ্য, নবজাতকের নিরাপত্তা এবং নারীর সার্বিক স্বাস্থ্যসেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় তাঁদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও ত্যাগ অনস্বীকার্য। বিচ্ছিন্ন কোনো ঘটনা বা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সমগ্র চিকিৎসক সমাজ, বিশেষত গাইনি চিকিৎসকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালানো অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা একটি সভ্য সমাজের অংশ। তবে ব্যক্তিগত আক্রমণ, মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকান্ড চিকিৎসকদের মানসিকভাবে বিপর্যস্ত করে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর জনগণের আস্থা ক্ষুন্ন করে। আমরা সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই করে মতামত প্রদান এবং চিকিৎসক-রোগী পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাই।
নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাইনি চিকিৎসকরা অতীতের ন্যায় ভবিষ্যতেও নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবেন। তাঁদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কারো বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে গাইনোকোলজিকাল সোসাইটিকে অবহিত করুন। গাইনি চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শন করুন, নিরাপদ মাতৃত্ব ও নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET