, , ,

শিরোনামঃ-




বগুড়া ধুনটে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ১৬:২১ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়ার ধুনটে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন দিবসটি যথাযোগ্য ভাবগম্ভির্যের মধ্যে দিয়ে পালন করেছে।

 

সকাল ১০ টায় শোক র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

র‌্যালীতে সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। পরে সদর প্রাথমিক বিদ্যালয় চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, উপজলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজলীন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান,উপজেলা মহিলা লীগের সাধারন সুলতানা জাহান, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

 

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা ও চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ বিতরন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন, বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা কার্ড বিতরন ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET