, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বগুড়া নন্দীগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু




বগুড়া নন্দীগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২০, ১৫:০২ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার নন্দীগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে উজ্জল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উজ্জল হোসেন নন্দীগ্রাম উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যেরাতে  উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসব নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মো. শওকত কবির।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যেরাতে উপজেলার শেখেন মারিয়া গ্রামের বেলাল হোসেনের গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করছিলেন উজ্জল। এ সময় ওই বাড়ির লোকজন চোরের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে উজ্জল দৌঁড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।

নন্দীগ্রামে থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, নিহত উজ্জল পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উজ্জল নিহতের ঘটনায় এখনো থানায় মামলা করতে কেউ আসেননি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET