, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া শিবগঞ্জের অনন্তবালায় দীর্ঘ ১৫ বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত পেলেন দুই ভাই সান্নাহ- জিন্নাহ




বগুড়া শিবগঞ্জের অনন্তবালায় দীর্ঘ ১৫ বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত পেলেন দুই ভাই সান্নাহ- জিন্নাহ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২১, ১৬:১৮ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চলা জমি সংক্রান্ত সিভিল মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের মাধ্যমে জমি ফেরত পেলেন মামলায় ডিক্রী প্রাপ্ত আহসান হাবীব সান্নাহ  ও মোহাম্মদ আলী জিন্নাহ। সিনিয়র সহকারী জজ শিবগঞ্জ, বগুড়া তথা আদালতের নির্দেশে শনিবার ১১ টায় দায়িত্বপ্রাপ্ত কমিশনার এ্যাড. এ. টি. এম. ছামছুজ্জামান ঢোল সহরৎসহ সরজমিনে উপস্থিত হয়ে ডিক্রীপ্রাপ্ত ব্যক্তিদেরকে লাল নিশানা পুঁতে দেয়ার ম্যাধ্যমে জমি বুঝিয়ে দেন। এসময় মামলার বাদী -বিবাদী ছাড়াও গ্রামবাসীদের অনেকেই উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৬ সালে অনন্তবালা গ্রামের মো. আহসান হাবীব সান্নাহ ও মোহাম্মদ আলী জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা মৌজার জে এল নং ২৪৩ এর ২৫৯৪ দাগে মালিকানা প্রতিষ্ঠা সংক্রান্ত মো. আব্দুল হামিদ নান্নু দিং কে বিবাদী করে একটি সিভিল মামলা দায়ের করেছিলেন। যার মামলা নং ১/২০২১ (বন্টন ডিক্রীজারী) মূল ১১১/১০ বন্টন। মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতাবেক এ কাযক্রম বাস্তবায়িত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET