, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে – এমপি গোপাল




বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে – এমপি গোপাল

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ১৬:৪৪ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহান নেতার স্মরণে মুজিবশত বর্ষ উদযাপনের আর মাত্র কয়েকদিন বাকী। সেই দিনটিকে উদযাপনে ও নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতে আওয়ামী লীগের তৃনমুল পর্যায় থেকে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে এমপি গোপাল ।

৮ মার্চ ২০২০ সন্ধ্যায় মুজিববর্ষ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ এর নব-নির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করা যায়নি। কারণ আত্মত্যাগীরা আওয়ামী লীগ করে। বাংলাদেশে তৃনমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত এক একটি নেতাকর্মীর হৃদয়ে বাস করে বঙ্গবন্ধু। কোন পরাজিত শক্তি বঙ্গন্ধুর প্রতি সেই ভালবাসা কমাতে পারবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমুল থেকে কেন্দ্রীয় পর্যায় সকল কর্মীদের আত্মনিয়োগে আওয়ামী লীগ টিকে রয়েছে এবং থাকবে। ‘তৃণমূলের নেতাকর্মী শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা’। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, ক্রিয়া সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫নং সুজালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক সতিশ চন্দ্র রায়।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সুজালপুর ইউনিয়নে জগদল বড়বাড়ী হতে খাজিন্দাপাড়া হয়ে বায়েজিদের মিল অভিমুখী রাস্তার এইচবিবি করণ রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সুজালপুর ইউনিয়নে মদনপুর মোবারক মাষ্টারের বাড়ীর মোড় হতে দুলাল মাষ্টারের বাড়ী অভিমুখী রাস্তার এইচবিবি করণ রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন, বীরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে পাল্টাপুর ইউনিয়নে ১৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উত্তর মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট এর উদ্বোধন, পাল্টাপুর ইউনিয়নে কাজল গ্রামে ২৬টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন ও ভোগনগর ইউনিয়নে ভাবকী আদিবাসী পাড়ায় ৫২টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET