২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রামে আনসার-ভিডিপির উদ্যোগে ৮৫২ গাছের চারা বিতরণ




বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রামে আনসার-ভিডিপির উদ্যোগে ৮৫২ গাছের চারা বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২২ ২০২১, ২৩:০৮ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ৪২৬ গ্রামে ২টি করে বিতরণ করা হয়েছে ৮৫২টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল হালিম প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন ও বন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনসার-ভিডিপির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET