, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান




বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৪, ০৩:১০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর (এমডি) ব্যাবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী -পার্বতিপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত খনির মুল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে দাড়িয়ে এ মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন শেষে দাবি সম্মলিত স্বারকলিপি খনি প্রসাশনিক কর্মকর্তা (সিকিউরিটি) মোহাম্মদ আলীর হাতে তুলেদেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বারাবর প্রেরন করেন।
স্বারকলিপিতে বলা হয়েছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর এমডি সহ আওয়ামী দালাল দুর্নীতিবাজ স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।
মানববন্ধনে বৈষ্যবিরোধী ছাত্র জনতার
পক্ষে বক্তব্য রাখেন,  শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী -হাসানসহ অনেকে।
এসময় তারা ,আগামী ৭২ ঘন্টার মধ্যে
 বড়পুকুরিয়া  কয়লা খনির (এমডি) ব্যাবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ আওয়ামী দালাল স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারনের দাবী জানান।
বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটডে এর (এমডি) ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার এর মুঠো ফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি ফোনটি গ্রহন করেননি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET