, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বন্ধুত্ব -ভালোবাসা-বন্ধন প্রমাণ করল আমরা ৯৩ সিরাজগঞ্জ




বন্ধুত্ব -ভালোবাসা-বন্ধন প্রমাণ করল আমরা ৯৩ সিরাজগঞ্জ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২০, ১০:১১ | 1288 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বন্ধু’ শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। বন্ধুত্ব হলো একটি মজার সম্পর্ক। অন্য সব সম্পর্কের মতো বন্ধুত্বে কোনো বস্তুগত দায়বদ্ধতা নেই বললেই চলে। বাকি অনেক সম্পর্কের মতো বন্ধুত্বে কোনো আইনি বা পারিবারিক বাধ্যবাধকতাও নেই। আর তাই বন্ধুরা কেউ কারো কাছাকাছি যেতে একে অপরের সঙ্গে মেলামেশা করতে কোনো বাঁধা মানে না। মানেনি কখনো। কবি জীবনানন্দের ভাষায়, ‘যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষণ’। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব’- এমনটাই বলেছেন বিখ্যাত দার্শনিক এমারসন।

আর উইড্রো উইলসনের মতে, বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্রে রাখতে পারবে। সেটা বারবার প্রমাণ হয়েছে। বন্ধুত্ব -ভালোবাসা-বন্ধন  তার প্রমান করল আমরা ৯৩ এস,এস,সি ব্যাচ সিরাজগঞ্জ। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ এস,এস রোড এ/আর ম্যানশন ৫ম তলা বি-ব্লক  অস্থায়ি কার্যালয়ে সন্ধা ৮ ঘটিকার সয়ম ২য় বর্ষে পর্দাপন উপল‌ক্ষে আমরা ৯৩ সিরাজগঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অনুসন্ধানী খবর পত্রিকার  সম্পাদক মো: তারিকুল ইসলামের আয়োজনে ৯৩ সালের এস,এস,সি ব্যাচ হয়েগেলো এক মিলনের বন্ধন। সেই সাথে নিজেদের প্রতিভা বিকাশ করে হাসি, গান, গল্প, কবিতা কেক কর্তন করে  মুখরিত করেন অনুষ্ঠানটি। এসময় আমরা ৯৩ সিরাজগঞ্জের প্রতিনিধি তারিকুল ইসলাম সিরাজগঞ্জে অবস্থানরত ৯৩ সালের এস,এস,সি ব্যাচের সকল বন্ধুদের এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য আহব্বান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET