, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশাল উত্তর জনপদের মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডারকে সম্মাননা স্মারক প্রদান




বরিশাল উত্তর জনপদের মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডারকে সম্মাননা স্মারক প্রদান

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২১, ১৬:২৩ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল উত্তর জনপদের মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু।

বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, এইচএম লিজন, এমডি ফাহাদ মিয়া প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET