, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশাল বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৬৭, বহিষ্কার ১




বরিশাল বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৬৭, বহিষ্কার ১

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২২, ১০:২৯ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এইচএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৬৭ পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন। তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১২৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ৬১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৬০ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির সংখ্যা ৯৬৭ জন। শতকরা হিসাবে এ হার ১ দশমিক ৫৮।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৯৩ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৫৮ জন, পিরোজপুরে ১২০ জন, বরগুনায় ১০৭ জন ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে।

অপরদিকে বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন বলে জানান অধ্যাপক অরুণ কুমার গাইন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET