, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্ণাঢ্য আয়োজনে মানাফ স্মৃতি সংসদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন




বর্ণাঢ্য আয়োজনে মানাফ স্মৃতি সংসদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২২, ১৯:০৬ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মানবিক সংগঠন মুনাফ স্মৃতি সংসদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম এর দ্বিতীয় তলার কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও সেবামূলক কাজে অবদানের জন্য ১২৮ জন ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করেছে।

উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজর সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান এফ মেডিসিন ডাঃ এম, আব্দুল্লাহ কা‌ফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শ‌ফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আসাদ হালিম, ব্রজেন্দ্র কুমার সরকার, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক শাহজাদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার, সিরাজগঞ্জ কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তড়িৎ ও সংরক্ষণের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, অর্থ ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক প্রশাসন মাহুল আল রাব্বী সহ-ব্যবস্থাপক প্রশাসন কাজী নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, অতিথি বরণ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সভাপতির শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের বীর নারীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ব্যক্তি ও সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান শেষে কেক কর্তনের মধ্য দিয়ে মানাফ স্মৃতি সংসদ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন, মানাফ স্মৃতি সংসদের উপদেষ্টা নাহার সুলতানা ও ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডাঃ গোলাম কিবরিয়া সহ মানাফ স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মোট ১১ টি ক্যাটাগরিতে ১২৮ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET