, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্ণাঢ্য আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী’র ১৪২ তম জন্মবার্ষিকী পালন




বর্ণাঢ্য আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী’র ১৪২ তম জন্মবার্ষিকী পালন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২২, ২১:১৯ | 1250 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান সমাজের এবং জাতীয় জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ১৪২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৩ ই জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৪২ তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ক‌বির বিন আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলম বি‌পিএম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, সিনিয়র সাংবাদিক আরিফ উদ্ দোলা, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET