৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্তমান সরকার কৃষক’দের উন্নয়নের কাজ করে যাচ্ছেন   -সাদিক রিয়াজ চৌধুরী পিনাক




বর্তমান সরকার কৃষক’দের উন্নয়নের কাজ করে যাচ্ছেন   -সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : মে ০৫ ২০২৬, ১৯:৩৮ | 621 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমরা যদি এই সেবা প্রত্যেক কৃষকের মাধ্যমে পৌঁছে দিতে পারি এর মাধ্যমে আমাদের  কৃষকেরা যদি জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের কৃষি উৎপাদনে তা প্রয়োক করতে পারে তবে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার অনেক কমে যাবে এবং স্বাস্থ্যকর  ও মানব দেহের উপযোগী ফল ও ভালো ফসল উৎপাদন করতে পারে। তাই এই পদ্ধতি কৃষকদের ভালভাবে কাজে লাগাতে পারি, যে কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা আছে তারা যদি বেশি বেশি করে মাঠ পর্যায়ে এ রকম প্রোগ্রাম করে এবং সাধারণ কৃষকের মাঝে ভালো করে  বুঝাতে পারে তাহলে আামাদের কৃষক রা অনেক উপকৃত হবে। আমাদের কৃষকদের কি ভাবে লাভবান করা যায় সে বিষয়ে বাংলাদেশর বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কৃষক বান্ধব সরকার তিনি কৃষকদের উন্নয়নের জন্য ইতি মধ্যে কাজ করে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে কৃষকদেরকে কৃষি কার্ড টা দেয়ার কাজ এগিয়ে যাচ্ছে এর মাধ্যমে কৃষকরা  বিনামূল্যে, প্রযাপ্ত সার ও কীটনাশক  পাবে, এবং আমাদের কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের কাঙ্খিত সুদহীন
এবং ইন্টারেস্ট বিহীন ঋণ নিতে পারবেন এবং যেকোনো ব্যাংকের মাধ্যমে এখানে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে।
 বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ-সব কথা বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ।
মঙ্গলবার দুপুরউপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেব নাথ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখির সঞ্চালনায় নিজের স্বাগত বক্তব্যে পার্টনার প্রোগ্রাম নিয়ে বিশদ আলোচনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ১২ ইউনিয়নের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারগন সহ বিভিন্ন এলাকার কৃষক সুবিধাভোগী, প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার লিটন, গীতা পাঠ করেন চন্দন কুমার অধিকারী, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, ৬ নং ভান্ডারা ইউনিয়ন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET