, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন করোনা আক্রান্ত




বাগমারার শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন করোনা আক্রান্ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২০, ১৯:১৪ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী শহরে তার বাড়িতে আইসোলেশনে আছেন। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) আব্দুল মজিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীরে করোনা প্রাথমিক উপসর্গ দেখা দিলে গত ৯ আগষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন রাজশাহী মেডিকেলে নমুনা দেন। তার দেওয়া নমুনা অনুয়ায়ী গত বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল থেকে রিপোর্ট পাওয়া গেলে সেখানে দেখা যায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সহকারি শিক্ষা কর্মকর্তা আরো জানান, মনিরা খাতুন আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মতে ওষধ সহ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এছাড়াও তিনি অফিসের কাজেও খোজখবর নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, শিক্ষা কর্মকর্তার করোনা হওয়ায় খবর পেয়েছি। আমরা উপজেলা প্রশাসন থেকে তার খোজখবর রাখছি এবং তার অবর্তমানে তার অফিস চলমান ও কাজ কর্ম স্বাভাবিক রাখতে আমরা নজর রাখছি।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET