রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, উপজেলা আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌরসভা, বিদ্যুৎ অফিস, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, অধ্যক্ষ হাতেম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, গনিপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এছাড়া বিবসটি উপলক্ষে রবিবার সকালে উজেলার সালেহা ইমারত ডিগ্রি কলেজের উদ্যোগে সালেহা ইমারত গার্লস একাডেমি চত্তরের শহীদ মিনারে পুস্তস্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সালেহা ইমারত ডিগ্রি কলেজের সভাপতি মনিমুল হক, অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, সালেহা ইমারত গার্লস একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসেন মজনু, প্রধান শিক্ষক আইয়ুব আলী । এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#









