গরীব অসহায়দের জন্য স্বল্পমূল্যে জামা কাপড় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে শিক্ষা উপকরণ বিতরনের লক্ষে বাগমারায় আত্ম মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ইজি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার শিকদারী বাজারে জন্ম ভুমির শো রুম উদ্বোধন করা হয়েছে। বাগমারা ইজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিমুল হক এর কনিষ্ঠ পুত্র মনিহার এই শো রুম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিমুল হক ও তার পত্নী নুরুন নাহার, জোষ্ঠ পুত্র নওসিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাদিরুজ্জমান আলম, ফরহাদ হোসেন মজনু, রেজাউল করিম, অধ্যক্ষ জিয়াউর হমান মোল্লা, প্রধান শিক্ষক মতিউর রহমান, আইয়ুব আলী, শিক্ষক আব্দুল মালেক, আমজাদ হোসেন ও বুলেট হোসেন প্রমূখ।









