, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় দুস্থ অসহায়দের মাঝে আশা’র ত্রাণ বিতরণ




বাগমারায় দুস্থ অসহায়দের মাঝে আশা’র ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১২ ২০২০, ২০:২৬ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বেসরকারী সংস্থা আশা। মঙ্গলবার সকাল ১০ টায় আশা ভবানীগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট করোনায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য ২শত ব্যাগ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। পরে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আশা ভবানীগঞ্জ শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উদ্যোগ নেন বেসরকারী সংস্থা আশা। সেই উদ্যোগে বাগমারার ২শত গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাউল এবং ১ কেজি লবন বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, আশা সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার আজিম উদ্দীন, আরএম আবুল হোসেন, আশা ভবানীগঞ্জ শাখার এসবিএম রবিউল ইসলাম, এসএবিএম জামিল উদ্দীন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET