, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাট সদরের রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত




বাগেরহাট সদরের রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২০, ১৭:৩৮ | 1161 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রবিবার দিনব্যাপী বাগেরহাট সদরের রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত, শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, মশাল প্রজ্জোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

 

ক্রিড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাগেরহাটের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৈয়দ হাসান ইমামের সহধর্মিনী, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সর্দার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সর্দার শুকুর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়ীত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির।

 

দিনব্যাপী বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কৌতুক শিল্পী শিকদার আব্দুল মালেক, খুলনা রূপান্তর , বাগেরহাটের অঙ্কুর শিল্পগোষ্ঠীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাগেরহাটের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET