, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন




বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৬, ২১:৫৬ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় রেকর্ডীয় জমি দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। এ সময় তারা অবৈধ দখলদার উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। মঙ্গলবার (১৫ই এপ্রিল) বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক মরিয়ম বেগম। দখল দারেরা প্রভাবশালী হওয়ায় তারা কোন প্রতিকার পাচ্ছে না উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিবুর রহমান, মরিয়ম বেগমের ভাই মোহাম্মদ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে স্থানীয় নকিব সিরাজুল ইসলাম ও তার স্ত্রী মিনারা বেগম আমার তিন কাঠা জমি দখল করে নিয়েছে। অনেক চেষ্টা তদবির করেও সে সময়ে এই দখলবাজ গোষ্ঠীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। জমির কাগজপত্র খাজনা মিউটেশন ও বিআরএস সবকিছু ঠিক থাকার পরেও আমার জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতে পারি নাই। হুমকি ধামকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে এখনো পর্যন্ত তারা আমার পৈত্রিক জমি ভোগ দখল করে চলছে।

আমার জমির মধ্য থেকে তিন কাঠা জমি স্থানীয় রোকসানা হাসিব ক্রয় করলে কথিত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সিরাজ নকিব ও তার স্ত্রী মিনারা খাতুন দখল না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে তাদেরকেও ভয়-ভীতি প্রদর্শন করে। নকিব সিরাজ মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে তাদেরকে হয়রানী করে। বর্তমানে আমি ও আমার সাথে থাকা রোকসানা হাসিবকে ব্যাপকভাবে হয়রানি করছে ওই পরিবার। ইতিমধ্যে তারা ওই জমির গাছপালার কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে। সর্বত্রই আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে তারা।

এমতাবস্থায় অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক রোকসানা হাসি ও তার পরিবার যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং স্থানীয় আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সাংবাদিক ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান মরিয়ম বেগম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET