২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে অসহায় পরিবারের মাঝে লন্ডন প্রবাসী ফকির তারিকের খাদ্য সামগ্রী বিতরণ




বাগেরহাটে অসহায় পরিবারের মাঝে লন্ডন প্রবাসী ফকির তারিকের খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২৩:১৭ | 1224 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগুম্বজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী ফকির তারিকুল ইসলাম বাগেরহাট জেলায় অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন l

আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার এলাকায় তার বাড়ি থেকে জেলার বিভিন্ন এলাকায় তার নিজস্ব লোক দ্বারা এই সহয়তা প্রেরণ করেন l ফকির তরিকুলের এই সহয়তা বিতরণী কাজে সহায়তা করেন স্থানীয় সাবেক সাইটগুম্বজ ইউপি সদস্য বিএনপি নেতা মাহবুবুর রহমান কালু মিয়া, সাইফুল ইসলাম, শওকত হোসেন, আলী শেখ, ফারুক শেখ প্রমুখ l

লন্ডন প্রবাসী বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম মোবাইল এ দৈনিক নয়া আলোকে জানান, জনগণের ভালোবাসা নিয়ে পরপর তিনবার ঐতিহাসিক সাইটগুম্বজ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, জেলা যুবদলের সভাপতি হিসাবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেছি l সুখে দুঃখে বাগেরহাটের সকল এলাকার লোকজনের সাথী হয়েছি l আজ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের পাশে রয়েছি l স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসায় সাধ্যমত সহায়তা প্রদান করেছি, যদিও লন্ডনে আছি, তার পর ও মন কাঁদে বাগেরহাট বাসীর জন্যl বিপদ আপদের কথা শুনলে চেষ্টা করি সাধ্যমত সহায়তা করার l দেশে থাকলে নিজেই এসব কাজে সরাসরি অংশগ্রহন করতাম l

এই মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে বাঁচতে হলে বাড়িতে থাকার বিকল্প নাই l সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে l করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে l এলাকায় যারা বিত্তশালী এবং জনপ্রতিনিধি আছে তাদের অসহায় দুস্থ ও মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসে এই জীবন নাশক মরণ ব্যাধি কোরোনাকে রুখে দিতে হবে l

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET