, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে একদিন বয়সী নবজাতক উদ্ধার।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৭ ২০২১, ১৯:১৩ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বাগেরহাটে একদিন বয়সী নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুন) বাগেরহাট সদরের বৈটপুর চিতলি গ্রাম থেকে এই পরিচয় হীন নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ডাইরি নং২৬০, তারিখ ২৬.০৬.২১
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, বাগেরহাট মডেল থানায় একটি মেসেজ আসে বৈটপুর চিতলি গ্রামে একটি নবজাতক পাওয়া গিয়েছে। সেই সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চিতলী বৈটপুর সোলেমানের চা দোকানের পাশে ক্যারাম বোর্ডের উপরে থাকা কাপড়ে মোড়ানো একদিন বয়সী একটি নবজাতক শিশু উদ্ধার করে। তৎক্ষণাৎ উদ্ধারকৃত নবজাতককে বাগেরহাট সদর হসপিটালে ভর্তি করা হয়।
পরবর্তীতে নবজাতক শিশুটিকে একই এলাকার ইমরান শেখের স্ত্রী লিজা বেগমের হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালত বাগেরহাট সদর অঞ্চল কে অবহিত করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET