, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে ঐতিহ্যবাহী সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব অনুষ্ঠিত




বাগেরহাটে ঐতিহ্যবাহী সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ১৭:৩৫ | 1346 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহ্যবাহি সিমাইপিঠা ও হাঁসের মাংসের উৎসব পালিত হয়ে গেলো বাগেরহাটে। ইংরেজী নববর্ষ-২০২০ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে বাগেরহাটের চরগ্রাম এলাকার আব্দুর রাজ্জাক মোল্লা ও তার ভাতিজা লাভলু  মোল্লার উদ্যোগে এ আয়োজন করা হয়।

সেমাই পিঠার কল দিয়ে প্রায় শতাধিক নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় সেমাই পিঠা তৈরী ও হাঁসের মাংস রান্না করেন। প্রায় দুই শতাধিক শিশু-কিশোরের  অংশগ্রহণ পিঠা উৎসবকে আনন্দময় করে তোলে। তা ছাড়া বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক আমন্ত্রিত অতিথিগণ এই পিঠা উৎসবে  অংশ নেয়।

জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইব্রাহীম মোল্লা, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান মুক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ্বজিৎ সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রুহুল আমিন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা নাছিমুল আহসান (সাথি), সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি, সাধারণ সম্পাদক মো. মুকুল মল্লিক প্রমুখ পিঠা উৎসবে অংশ গ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET